আন্তর্জাতিক

পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করল ফাইজার

পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করল ফাইজার
পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ করল ফাইজার

পরীক্ষামূলকভাবে প্রথম এক স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকান বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার।

মঙ্গলবার (৫ মে) এক ঘোষণায় ফাইজার জানায়, 'বায়োনেটেক এসই' এর সহযোগিতায় পরীক্ষামূলকভাবে ফাইজার ১৮-৫৫ বছর বয়সী আমেরিকান স্বেচ্ছাসেবকদের উপর এই ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে।

প্রাথমিক পর্যায়ে মোট ৩৬০ জন স্বাস্থ্যবান আমেরিকান সেচ্ছাসেবীকে এই ভ্যাক্সিন দেয়া হবে। যদি ভ্যাক্সিনটি কোনো প্রকার প্রতিক্রিয়া ছাড়া কাজ করে, তাহলে চলতি বছরের শেষ নাগাদ ২০ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন তৈরি করা সম্ভব হবে এবং এটি যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত এলাকাগুলোতে পৌঁছে দেয়া যাবে বলে জানিয়েছে দেশটির জায়ান্ট এই ওষুধ কোম্পানিটি।

মূলত ভ্যাক্সিন তৈরিতে অনেক দেরিতে মাঠে নেমেছে ফাইজার। আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই ভ্যাকসিন এখন পর্যন্ত তৈরি হওয়া অন্যান্য ভ্যাকসিনগুলোর মধ্যে প্রথম দিকে থাকবে বলে আশা প্রকাশ করেছে তারা।

জানা গেছে, গত মাসে করোনার জন্য তৈরি করা জার্মানির ভ্যাক্সিন ফর্মুলা অনেকটা অনুসরণ করেই যুক্তরাষ্ট্রে কাজ করা হচ্ছে। সরকারের পাশাপাশি মর্ডানা ইনক ভ্যাকসিন তৈরির জন্য একই জাতীয় প্রযুক্তি ব্যবহার করছে। প্রথম তিন মাসের পরীক্ষাগুলি নিয়ে সেই ভ্যাকসিনটি পর্যালোচনার প্রথম ধাপ শুরু হয়েছে।

এর আগে ফাইজার গত সপ্তাহে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে অক্টোবরের প্রথম দিকে জরুরী অনুমোদন চেয়ে আবেদন করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ