আন্তর্জাতিক

লাইবেরিয়ায় খনি ধসে নিহত ৫০

লাইবেরিয়ায় খনি ধসে নিহত ৫০
লাইবেরিয়ায় খনি ধসে নিহত ৫০

লাইবেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে একটি খনি ধসের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে দেশটির এক মন্ত্রী মঙ্গলবার একথা জানান।

জুনিয়র ক্রীড়া মন্ত্রী মিলিয়াস শেরিফ ঘটনাস্থল থেকে এএফপি’কে বলেন, সোমবার গ্রান্ড কেপ মাউন্ট কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত উল্লেখ না করে মঙ্গলবার তিনি বলেন, সেখানে এ ধসের ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। এতে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা তা সন্ধানে উদ্ধার দল সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

খবরে বলা হয়, খনিজ সম্পদে সমৃদ্ধ লাইবেরিয়াতে খনি ধস একটি সাধারণ ঘটনা। দেশটিতে দীর্ঘ গৃহযুদ্ধে পর সেখানে ইবোলা মহামারিতেও অনেক ক্ষতি হয়। এদিকে প্রেসিডেন্ট কার্যালয়ের জুনিয়র এক মুখপাত্র এ দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও তিনি নিহতের সংখ্যা উল্লেখ করেননি।

স্মিথ তোবে বলেন, ‘আমরা ঘটনা স্থল থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য হাতে পাইনি। অনেকে এ দুর্ঘটনায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। আবার অনেকে জানিয়েছে এ সংখ্যা ৫০ জনের বেশি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি, খনি ও জরুরি বিভাগের কর্মকর্তাদের ঘটনা স্থলে পাঠানো হলেও তারা এখন পর্যন্ত কিছু জানাননি। এএফপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ