আন্তর্জাতিক

ভারতে গ্যাস দুর্ঘটনায় নিহত ৬

ভারতে গ্যাস দুর্ঘটনায় নিহত ৬
ভারতে গ্যাস দুর্ঘটনায় নিহত ৬

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্ট থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে শিশুসহ কমপক্ষে ৬ জন মারা গেছেন । বৃহস্পতিবার এই দুর্ঘটনায় অন্তত ২০০ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বহুজাতিক প্রতিষ্ঠান থেকে একধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে আর সেটিই কোনওভাবে বাইরের বাতাসে মিশে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে। এতে ওই এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

রাসায়নিক প্ল্যান্টটির কর্মকর্তারা আরও জানিয়েছেন, ওই প্লান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান এলাকার কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই।

জানা গেছে, প্লান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরণের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়।

উদ্ধারকারীদের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভি, এনএনআই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ