আন্তর্জাতিক

ভারতে রেল লাইনের ঘুম থেকে চিরনিদ্রায় ১৭ শ্রমিক

ভারতে রেল লাইনের ঘুম থেকে চিরনিদ্রায় ১৭ শ্রমিক
ভারতে রেল লাইনের ঘুম থেকে চিরনিদ্রায় ১৭ শ্রমিক

ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে লকডাউনের মাঝে রেল লাইনে ঘুমিয়ে পড়েছিলেন ১৭ শ্রমিক। তবে সেই ঘুমই যে তাদের জন্য চিরনিদ্রা হয়ে উঠবে, তা তারা ঘুনাক্ষরেও ভাবতে পারেনি। সে রেলপথে একটি মালবাহী ট্রেন হঠাৎ করে চলে এলে তাতে কাটা পড়ে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় এসব শ্রমিকদের ওপর দিয়ে চলে যায় মালবাহী ট্রেনটি।

নিহতরা সবাই জালনা শহরের একটি লোহার কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার জন্য মধ্যপ্রদেশের পথে রওনা দেন তারা। ভারতজুড়ে লকডাউন থাকায় কয়েক কিলোমিটার পায়ে হেঁটেই যাচ্ছিলেন এসব শ্রমিক। পথে রেল লাইনের ওপরে ঘুমিয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ