আন্তর্জাতিক

প্যারিসসহ কিছু এলাকা বাদে লকডাউন উঠে যাবে ফ্রান্সে

প্যারিসসহ কিছু এলাকা বাদে লকডাউন উঠে যাবে ফ্রান্সে
প্যারিসসহ কিছু এলাকা বাদে লকডাউন উঠে যাবে ফ্রান্সে

পরিকল্পনা অনুযায়ী আগামী সোমবার (১১ মে) থেকে লকডাউন তুলে দিতে প্রস্তুত ফ্রান্স। তবে বৃহস্পতিবার (৭ মে) প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ জানান, প্যারিসসহ আরো কয়েকটি অঞ্চলে এখনো করোনার সংক্রমণ ঘটতে থাকায় সেখানে কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তিনি বলেন, ভাইরাসের বিস্তার রোধে এবং হাসপাতালগুলোর ওপর চাপ কমিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ফ্রান্স যথেষ্ট অগ্রসর হয়েছে। প্রায় দুই মাস ধরে স্কুল, ক্যাফে এবং অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। ১১ মে থেকে আমরা ধীরে ধীরে লকডাউন তুলে দেব, যা ১৭ মার্চ থেকে জারি করা হয়েছে। কিন্তু দেশের পরিস্থিতি এখন দুই রকম। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা প্যারিসসহ বেশ কয়েকটি অঞ্চলে এখনো ভাইরাস দ্রুত ছড়াচ্ছে।

প্যারিসে সংক্রমণের হার ধীরে ধীরে কমলেও এখনো তা অনেক বেশি মাত্রায় রয়েছে। সে কারণে এ অঞ্চলগুলোয় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

প্যারিস বাদে ক্যালে, স্ট্রাসবুর্গ এবং ডিজনকে ‘রেড জোন’ হিসেবে রাখা হবে। ফলে এখানে পার্ক, বাগান এবং সেকেন্ডারি স্কুল চালুর ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ফ্রান্সের অন্য অঞ্চলগুলোয় সংক্রমণ হার কম থাকলে জুনের শুরুতে সেকেন্ডারি স্কুল, ক্যাফে এবং রেস্টুরেন্ট খুলে দেওয়া হবে।

দেশটির শিক্ষামন্ত্রী জানান, আগামী সপ্তাহে ১ মিলিয়ন শিক্ষার্থী এবং ১ লাখ ৩০ হাজার শিক্ষক আবার স্কুল শুরু করবে।

উল্লেখ্য, ফ্রান্সে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫ হাজার ৯৮৭ জন মারা গেছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৯১ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ