আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়াল, মৃত্যু ২ লাখ ৭৬ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়াল, মৃত্যু ২ লাখ ৭৬ হাজার
বিশ্বে করোনায় আক্রান্ত ৪০ লাখ ছাড়াল, মৃত্যু ২ লাখ ৭৬ হাজার

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়ছেই। লাশের সারি বাড়তে বাড়তে বিশ্বটাই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ১৪ হাজার ২৬৫ জন। মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৭৬ হাজার ২৩৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার ১২৯ জন। দেশটিতে আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার ১৫৪, মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৬ জনের।

স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার ১১৭ জন, মারা গেছেন ২৬ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২১৩ জনের।

ইতালিতে আক্রান্ত ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন, মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৭৪ জনের।

যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ১১ হাজার ১৮৫ জন, মারা গেছেন ৩০ হাজার ২০১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৩৯ জনের।

ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৭৬ হাজার ৭৯ জন, মারা গেছেন ২৬ হাজার ২৩০ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

রাশিয়ায় সংক্রমণ হু হু করে বাড়ছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ৮৫৯ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৭২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৮ জনের।

ভারতে একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৬৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৫৬ হাজার ৫১৬ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৫ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ