কুমিল্লার মুরাদনগরে একদিনে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৭ জনসহ একই পরিবারের ৯ সদস্য করোনায় সংক্রমিত হলেন।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে এ খবর নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ নাজমুল আলম।
তিনি জানান, মুরাদনগরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৯ জন। এর মধ্যে একই পরিবারের ৯ আক্রান্ত হয়েছেন। / বা২৪
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: