আন্তর্জাতিক

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত
ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী নিহত

ভারতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাওবাদী বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশের এক এসআই মারা গেছে।

শুক্রবার গভীর রাতে ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁওয়ে এ বন্দুকযুদ্ধ হয়।

সংবাদসংস্থা এএনআইয়ের সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে এই সময়।

খবরে বলা হয়, ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার পারধোনি গ্রামের কাছে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। এতে ৪ মাওবাদী নিহত হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশের এক সাব-ইন্সপেক্টরেরও।

ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি এসএলআর এবং দুটি .৩১৫ বোর রাইফেল উদ্ধার করা হয়েছে।

রাজনন্দনগাঁওয়ের এএসপি জিএন বাঘেল জানান, ঘটনাস্থলে আরও কোনো মাওবাদী আত্মগোপন করে রয়েছে কিনা তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি করা হচ্ছে।

প্রসঙ্গত ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার এই এলাকাতেই ২০০৯ সালে ১২ জুলাই পুলিশের সঙ্গে মাওবাদীর ব্যাপক সংঘর্ষ হয়। সেই সময় তত্‍কালীন পুলিশ সুপার ভিকে চৌবেসহ ২৯ জন পুলিশ সদস্য নিহত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ