আন্তর্জাতিক

এবার পুতিনকে চিঠি পাঠালেন কিম

এবার পুতিনকে চিঠি পাঠালেন কিম
এবার পুতিনকে চিঠি পাঠালেন কিম

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মাঝেও অসুস্থতা ও মৃত্যুর গুজবে আলোচনায় ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে সম্প্রতি জনসম্মুখে এসেছেন কিম। আর জনসম্মুখে এসেই বিশ্ব নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন তিনি।

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৫ তম বর্ষপূর্তিতে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ওই চিঠিতে করোনা মোকাবেলায় রাশিয়ার সফলতাও কামনা করেন কিম শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই খবর নিশ্চিত করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরে সীমান্ত বন্ধ থাকায় অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে উত্তর কোরিয়ায়। আর এই মন্দা কাঁটিয়ে উঠার জন্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও মৌখিক বার্তা পাঠান কিম জং উন। সেখানে তিনি চীনের করোনা মোকাবেলায় শিন জিনপিংয়ের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ