আন্তর্জাতিক

বালুচ স্বাধীনতাকামীদের হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

বালুচ স্বাধীনতাকামীদের হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত
বালুচ স্বাধীনতাকামীদের হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

বালুচিস্তানের স্বাধীনতাকামীরা পাকিস্তানি সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে। শুক্রবার দক্ষিণ বালুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর এক মেজরসহ অন্তত ৭ সেনা নিহত হয়েছেন। এই ঘটনার দায় স্বীকার করেছে ‘বালুচ লিবারেশন আর্মি’। খবর হিন্দুস্তান টাইমস'র।

পাকিস্তানি সেনার এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ বালুচিস্তানের কেচ জেলার উপত্যকা বুলেদা থেকে ফিরছিলেন ফ্রন্টিয়ার কোরের এক মেজরসহ ৭ জন সেনা সদস্য। সে সময় তাদের গাড়িতে ল্যান্ডমাইন দিয়ে হামলা চালানো হয়। পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।

তিনি জানান, সন্ত্রাসবাদীদের সম্ভাব্য গতিবিধি দেখতেই মেজরসহ ৭ জনের ওই দলটি বুলেদা উপত্যকায় গিয়েছিল। নিহত মেজরের নাম নাদিম আব্বাস ভাট্টি। তিনি পাঞ্জাব প্রদেশের হাফিজবাদ শহরের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম বালুচিস্তান পোস্ট জানাচ্ছে, স্বাধীনতার জন্য লড়াই করা বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, বালুচিস্তানে ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে চীন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণ কাজ শুরু হয়েছে। চীনের প্রস্তাবিত ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ নীতির উপর ভিত্তি করে তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে। পাকিস্তানের গোদার পোর্ট থেকে চীনের শিনজিং প্রদেশ পর্যন্ত মোট ২ হাজার কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হচ্ছে। এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছে বালুচিস্তানসহ গিলগিট-বালতিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নাগরিকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ