আন্তর্জাতিক

আফগানিস্তানে খাবার বিতরণের সময় সংঘর্ষ, নিহত ৬

আফগানিস্তানে খাবার বিতরণের সময় সংঘর্ষ, নিহত ৬
আফগানিস্তানে খাবার বিতরণের সময় সংঘর্ষ, নিহত ৬

আফগানিস্তানে রোজা উপলক্ষে অসহায়দের মধ্যে খাবার বিতরণের এক অনুষ্ঠানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে নিহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ অন্তত ৬জন। আহত হয়েছেন আরও অনেকে।

দেশটির মধ্য ঘোর প্রদেশে শনিবার এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।

প্রাদেশিক রাজধানী ফিরোজকোহতে সরকারি অফিসে কাতারের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে খাবার বিতরণ করা হচ্ছিল। সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন কয়েকশ’ মানুষ। এদের মধ্যে কিছু লোক ‘খাদ্য দ্রব্যের অন্যায্য বিতরণের অভিযোগ’ তুলে প্রতিবাদ জানায় বলে জানান ঘোর রাজ্য কাউন্সিলের উপপ্রধান আব্দুল রহমান আকশান।

তিনি জানান, কিছু বিক্ষোভকারী সরকারি অফিসে ঢুকে পড়ার চেষ্টা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। তাতে ৬জনের মৃত্যু হয়। এ ঘটনার জন্য বিক্ষোভকারীদের দোষারোপ করেছেন সরকারি কর্মকর্তারা।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আরেফ জাবের বলেন, “বিক্ষোভকারীরা পুলিশের ওপর সরাসরি গুলি চালিয়েছিল। স্থানীয় রেডিওর একজন কর্মকর্তাসহ চারজন সাধারণ নাগরিক ও দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।”

নিরাপত্তা কর্মকর্তাদেরও বিক্ষোভকারীরা মেরেছে বলে জানান আরেফ জাবের। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনসমাবেশে কিছু ‘অবৈধ অস্ত্রধারী’ লোক সরকারি অফিসে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টা তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ