আন্তর্জাতিক

ফোনে করোনা ইস্যুতে ট্রাম্পকে ধুয়ে দিলেন ওবামা!

ফোনে করোনা ইস্যুতে ট্রাম্পকে ধুয়ে দিলেন ওবামা!
ফোনে করোনা ইস্যুতে ট্রাম্পকে ধুয়ে দিলেন ওবামা!

ডোনাল্ড ট্রাম্প যেভাবে করোনা মহামারি মোকাবেলা করছেন তা এককথায় ‘নৈরাজ্যকর’। ফলে মহামারির বিরুদ্ধে লড়তে আমরা ব্যর্থ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শনিবার একটি সূত্র জানায়, প্রশাসনের সাবেক সদস্যদের সঙ্গে এক কনফারেন্স কলে এ মন্তব্য করেন ওবামা।

অথচ ট্রাম্পের সমালোচনা থেকে সবসময় দূরে ছিলেন তিনি। এমনকি যখন করোনা নিয়ে ওবামার সমালোচনা ট্রাম্প করেছিলেন তার জবাবেও কিছু বলেন নি। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় ওবামা সক্রিয় হয়ে উঠেছেন। করোনায় আমেরিকায় এ পর্যণ্ত ৭৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। ওবামা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩ হাজার সদস্যের সঙ্গে ওই ফোন কলে সবাইকে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এর পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ওবামা। আগামী ৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই কলে কি কথা হয়েছে তা প্রথম প্রকাশ করে ইয়াহু নিউজ। পরবর্তীতে রয়টার্স বিষয়টি নিশ্চিত হয় একটি সূত্র থেকে। ওবামা বলেন, ‘আমরা যে যুদ্ধে লড়তে যাচ্ছি তা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং স্বার্থপরতা, বর্ণবাদ, বিভক্তি এবং যারা অন্যদের শত্রু মনেকরে তাদের বিরুদ্ধে। আর এসব প্রবণতা ঢুকিয়ে দেয়া হয়েছে আমেরিকানদের জীবনযাত্রায়। এ মহামারির বিরুদ্ধে দাাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে দূর্বলতা এটিও তার একটি কারণ।’

ওবামা বলেন, ‘আমার কি সুবিধা তা দেখব, বাকীরা গোল্লায় যাক- এ ধরণের মানষিকতা একটি উত্তম সরকারের জন্যও মন্দ। এমনকি এটি অত্যন্ত বিশৃংখল ও বিপর্যয়কর, যখন এ ধরণের মানষিকতা কাজ করে। আর তা আমাদের সরকারে এখন ক্রিয়াশীল।’ তিনি বলেন, ‘এ জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাকী যে সময় আছে নির্বাচন পর্যণ্ত ততদিন আমি জো বাইডেনের সঙ্গে কাজ করব এবং তার পাশে থাকব।’

এ ফোন কলের ব্যাপারে কোন মন্তব্য করেনি ওবামা অফিস। তবে হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে অসাধারণভাবে করোনা মোকাবেলা করছে ট্রাম্প প্রশাসন। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ