আন্তর্জাতিক

করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে: জাতিসংঘ মহাসচিব

করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে : জাতিসংঘ মহাসচিব
করোনাকে ঘিরে মুসলিমবিরোধী হামলা হয়েছে : জাতিসংঘ মহাসচিব

করোনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ঘৃণা ও বিদেশিদের ভয় পাওয়া, কাউকে বলির পাঁঠা বানানো এবং আতঙ্ক ও গুজব ছড়ানোর সুনামি বয়ে চলছে বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর জার্মান ভিত্তিক সংবাদ সংস্থা ডয়েচে ভেলের।

এক বিবৃতিতে গুতেরেস বলেন,’অনলাইনে ও রাস্তায় বিদেশিবিরোধী দৃষ্টিভঙ্গি বেড়েছে, ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে, এবং কোভিড-১৯ সম্পর্কিত মুসলিমবিরোধী হামলার ঘটনা ঘটেছে।’

জাতিসংঘের মহাসচিব বলেন,’অভিবাসী ও শরণার্থীদের ভাইরাসের সূত্র হিসেবে অপবাদ দেয়া হয়েছে এবং তারপর তাদের চিকিৎসা দেয়া হয়নি। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাদের মেরে ফেলা যেতে পারে এমন নিন্দনীয় মিমও দেখা গেছে।’

এসময় বিভিন্ন স্থানে সাংবাদিক, হুইসেলব্লোয়ার, স্ৱাস্থ্যকর্মী, ত্রাণ ও মানবাধিকার কর্মীরা তাদের কাজ করছেন বলে তাদেরও টার্গেট বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব। এসময় সব মানুষের প্রতি সংহতি দেখাতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া বর্ণবাদী, নারীবিদ্বেষসহ অন্যান্য ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

গুতেরেস বলেন, আমি আপনাদের যে যেখানে আছেন সবাইকে ঘৃণার বিরুদ্ধে দাঁড়াতে, একজন আরেকজনকে সম্মান দেখাতে এবং দয়া ছড়ানোর সব সুযোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমরা কে, কোথায় থাকি, কী বিশ্ৱাস করি কিংবা অন্য কোনো বৈশিষ্ট্যের পরোয়া করে না কোভিড-১৯।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ