আন্তর্জাতিক

করোনার টিকা: অপেক্ষা আরও ১৬ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার টিকা: অপেক্ষা আরও ১৬ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার টিকা: অপেক্ষা আরও ১৬ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম বলেছেন, প্রাণঘাতী সংক্রামক করোনাভাইরাসের টিকা আসতে আরও ১৬ মাস সময় লাগতে পারে।

জাতিসংঘের আর্থ-সামাজিক পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে সোমবার তিনি এ তথ্য জানান। কোভিড-১৯ রোগ মোকাবেলায় কার্যকর নীতি প্রণয়ন নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর আলজাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা শুরু হয়েছে গত জানুয়ারি মাস থেকে জানিয়ে, এ কাজে আরও ১০ থেকে ১৬ মাস সময় প্রয়োজন।

তিনি এ সংক্রান্ত গবেষণার কাজে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপ এই কাজে ৮০০ কোটি ডলারের যে বাজেট দিয়েছে তা যথেষ্ট নয়।

আধানোম এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট নিয়ে এ তথ্য জানালেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংস্থাকে দেয়া আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছেন।

ট্রাম্প দাবি করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের সঙ্গে আঁতাত করে করোনাভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্বকে দেরিতে জানিয়েছে। এই ভাইরাস যে মানুষ থেকে মানুষে ছড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা ২২ জানুয়ারি নিশ্চিত করে। ট্রাম্প দাবি করছ্নে, সংস্থাটি আরও আগে বিষয়টি বিশ্বকে জানাতে পারত।

মার্কিন প্রেসিডেন্ট তার দেশে করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপ ঠেকাতে তার প্রশাসনের মারাত্মক ব্যর্থতা ধামাচাপা দিতে এ ধরনের অভিযোগ আনছেন।

কারণ, আমেরিকায় করোনাভাইরাসের ব্যাপক প্রকোপ শুরু হয়েছে মার্চ মাসে। ট্রাম্পের ভাষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি ২২ জানুয়ারি দেরি করেও এ তথ্য জানিয়ে থাকে তবুও আমেরিকা এক মাসের বেশি সময় হাতে পেয়েছিল। কিন্তু নিছক অবহেলা করে ট্রাম্প প্রশাসন এই ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ