আন্তর্জাতিক

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’

নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি নতুন বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দেখা যাচ্ছে। এই বিলবোর্ডের নির্মাতা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো আগে উদ্যোগ নিলে এতগুলো মৃত্যু এড়ানো যেতো এবং একে ডাকা হচ্ছে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’ নামে।

চলচ্চিত্র নির্মাতা ইউজেনি জারেকির নির্মাণ করা ‘ঘড়ি’ টাইমস স্কয়ারের একটি বিল্ডিংয়ের ছাদে স্থাপন করা হয়েছে। সোমবার সেখানে মৃত্যুর হিসাব দেখানো হয়েছে ৪৮ হাজারের কিছু বেশি। অথচ যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।

জারেকির এই ‘ঘড়ি’ ধারণা দিচ্ছে ৪৮ হাজার ১২১ জনের ‍মৃত্যু হয়েছে ট্রাম্পের দায়িত্বহীনতার কারণে। নিউইয়র্কের এই চলচ্চিত্র নির্মাতা সামাজিক মাধ্যমের এক পোস্টে বোঝালেন, মার্কিন প্রেসিডেন্ট আরো এক সপ্তাহ আগে বাধ্যতামূলক সামাজিক দূরত্ব ও স্কুল বন্ধ করলে কোভিড-১৯ রোগে মৃত্যু ৬০ শতাংশ প্রতিরোধ করা যেতো।

এপ্রিলের মাঝামাঝিতে মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছিলেন, যথাসময়ে সঠিক পদক্ষেপ নিলে ৬০ শতাংশ মানুষের জীবন বাঁচতো। তিনি বলেছিলেন, ‘আরো আগে প্রশমন শুরু করলে আপনি আরো জীবন বাঁচাতে পারতেন।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ