আন্তর্জাতিক

ভারতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ভারতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল
ভারতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। এর আগে একদিনেই দেশটিতে চার হাজারের বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৪ জন। এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৮৭ জন করোনা রোগী।

এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ২২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯ হাজাত ৩৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে বিশ্ব। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। আক্রান্তও বাড়ছে পাল্লা দিয়ে। এরইমধ্যে মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৮৭ হাজারে গিয়ে পৌঁছেছে।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ৩৩২ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৫ হাজার ৬০১ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ