আন্তর্জাতিক

লকডাউনে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ১৪ ভারতীয় শ্রমিকের

লকডাউনে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ১৪ ভারতীয় শ্রমিকের
লকডাউনে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো ১৪ ভারতীয় শ্রমিকের

করোনা ভাইরাস লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে গিয়ে দুটি ভিন্ন দুর্ঘটনায় ভারতে কমপক্ষে ১৪ শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের মহারাষ্ট্রে আটকে পড়া ৭০ জন শ্রমিক পায়ে হেঁটে উত্তরপ্রদেশের দিকে যাচ্ছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে একটি বাস চাপা দিলে ওই শ্রমিকদের মধ্যে আট জন নিহত হন । এ ঘটনায় আহত হয়েছেন ৫৪ জন। এ দুর্ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, “একটি বাইপাস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মহারাষ্ট্রের মুম্বই থেকে উত্তরপ্রদেশের উন্নাওয়ে বাড়ি যাচ্ছিলেন শ্রমিকরা”।

আরেকটি দুর্ঘটনায়, উত্তরপ্রদেশের মুজাফ্ফরপুরে রাজ্য সরকারের বাসের চাকায় পিষ্ট হয়ে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। করোনা ভাইরাস লকডাউনের কারণে পাঞ্জাব থেকে হেঁটে বিহারের বাড়িতে যাচ্ছিলেন ওই শ্রমিকরা। এ ঘটনায় চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।

বিগত কয়েকদিনে লকডাউনের কারণে ভারতে বহু শ্রমিক হেঁটে বাড়ির পথ ধরেছেন। গত সপ্তাহে ভারতের মহারাষ্ট্রে ২০ জন শ্রমিক বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ