আন্তর্জাতিক

ভারতের করোনায় আক্রান্ত ৮০ হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৬৪৯

ভারতের করোনায় আক্রান্ত ৮০ হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৬৪৯
ভারতের করোনায় আক্রান্ত ৮০ হাজার ছাড়াল, মৃত বেড়ে ২৬৪৯

ভারতে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার।

শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৮১ হাজার ৯৭০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৯ জনের। এ ছাড়া এখন পর্যন্ত ওই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১০০ জন করোনা রোগীর, আর নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৬৭ জন।

করোনাভাইরাস থেকে বাঁচতে ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। তবে ইতোমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন, আগামী ১৭ মের পরেও উঠছে না লকডাউন। ১৮ মে থেকে দেশে জারি হবে চতুর্থ ধাপের লকডাউন, ভারতে যাকে বলা হচ্ছে 'লকডাউন ৪.০'।

তবে লকডাউন জারি রেখেই বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের সংক্রমণের প্রবণতা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বিবেচনা করছে দেশটি। ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরতেই হবে, তাই প্রথমেই শিথিল করা হতে পারে বিমান ও স্থানীয় পরিবহনগুলো চলাচলে জারি রাখা নির্দেশিকা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, 'লকডাউন ৪.০' এর সময় যাত্রীসংখ্যা সীমিত রেখে শুরু করা হতে পারে বাস, ট্যাক্সি ও অটো পরিষেবাও, তবে সব যানবাহনই চলবে করোনাভাইরাসের হটস্পট নয় এমন জায়গাতেই। মূলত নন-কনটেইনমেন্ট জোনগুলোতেই চলাচল করবে সেগুলো। জানা গেছে, দেশটির সরকার আগামী সপ্তাহ থেকেই ভারতের মধ্যে বিমান পরিষেবা শুরু করার পরিকল্পনাও করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ