আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান আজেভেদোর পদত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান আজেভেদোর পদত্যাগ
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান আজেভেদোর পদত্যাগ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক রর্বাতো আজেভেদো পদত্যাগ করছেন। মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন।

ডব্লিউটিওর মুখপাত্র কিথ রকওয়েল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তবে ঠিক কবে আজোভেদো পদত্যাগ করছেন, কি কারণে তিনি এভাবে সময়ের আগেই সরে দাঁড়াচ্ছেন সে সম্পর্কে কিছু জানাননি তিনি। এখনই বিস্তারিত জানানোর সময় আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

খবর এএফপি ও ব্লুমবার্গের।

করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়ে তার পদত্যাগ বিশ্ব অর্থনীতির জন্য বেশ অস্বস্তির খবর। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির জন্য এটি যথেষ্ট উদ্বেগের একটি বিষয়। কারণ বিশ্ব বাণিজ্য সংস্থা অবাধ বাণিজ্য ব্যবস্থা নিয়ে কাজ করছে, যার মাধ্যমে উন্নত দেশগুলোর বাজারে এসব দেশ শুল্ক সুবিধা পেয়ে আসছে। কিন্তু করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতিতে রক্ষণশীলতা বাড়তে পারে, স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার অজুহাতে বিদেশী পণ্য আমদানিতে নানা ধরনের বিধিনিষেধ আসতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে। এমনিতেই ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছিল, বিশ্ব বাণিজ্য সংস্থা মার্কিন স্বার্থের বিপক্ষে কাজ করে। মনে করা হচ্ছে আজোভেদোর পদত্যাগের পেছনে ট্রাম্প প্রশাসনের এই চাপ যথেষ্ট ভূমিকা রেখে থাকতে পারে। করোনা পরবর্তী সময়ে এই চাপ আরও বেড়ে যাওয়ার আশংকা আছে।

করোনা পরবর্তী সময়ে যদি বিশ্ব বাণিজ্য রক্ষণশীলতা বেড়ে যায়, তাহলে বাণিজ্য ব্যাহত হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার হবে বিলম্বিত। সব মিলিয়ে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির সংকট প্রলম্বিত হবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আজেভেদো তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করার পরিকল্পনা করেছেন বলে সদস্য রাষ্ট্রগুলোকে জানিয়েছে। সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করতে চান বলে জানা গেছে।

৬২ বছর বয়সী ব্র্রাজিলিয়ান এ কূটনীতিক ২০১৩ সালে প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার দ্বিতীয় মেয়াদ ২০২১ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ