ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষে ২৪ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অনেক শ্রমিক।
শুক্রবার (১৫ মে) রাত ৩টায় উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতে লকডাউনের কারণে ওই শ্রমিকরা নিজেদের বাড়ি থেকে বহু দূরে কাজে এসে আটকে পড়েছিলেন। অনেক দিন চেষ্টার পর একটি ট্রাকে করে ফেরার বন্দোবস্ত করেন তারা। এ সময় বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকদের ওই দলটি রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিলন। তারা বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ থেকে আসছিলেন। বহুদিন ধরে ভিনরাজ্যে আটকে থেকে একরকম ঝুঁকি নিয়েই ওই ট্রাকে রওনা হয়েছিলেন তারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: