আন্তর্জাতিক

ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি, আক্রান্তে ছাড়িয়ে গেল চীনকেও

ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি, আক্রান্তে ছাড়িয়ে গেল চীনকেও
ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি, আক্রান্তে ছাড়িয়ে গেল চীনকেও

প্রাণঘাতী করোনাভাইরাসের দাপটে ক্রমেই অসহায় হয়ে পড়ছে ভারত। দেশটিতে ক্রমেই চরম অবনতির দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে নরেন্দ্র মোদির দেশ। শুক্রবার পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৮৫,২১৫। গোটা বিশ্বের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় ভারত এখন ১১তম স্থানে।

যদিও ভারতের মৃত্যুর হার চীনের থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে। চীনে যেখানে মৃত্যুর হার ৫.৫ শতাংশ সেখানে ভারতে মৃত্যুর হার ৩.২ শতাংশ। ভারতে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার করোনা আক্রান্ত।

বিশ্বজুড়ে ৪৬ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৩ লাখ ৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে চীনের অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে মাত্র ১০০ জনের চিকিৎসা চলছে সেখানে।

যদিও একবার করোনা মুক্ত হয়ে যাওয়ার পর উহান শহরে ফের নতুন করে আক্রান্ত হতে দেখা গেছে। এই উহানই হচ্ছে করোনার উৎপত্তিস্থল। চীনে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে এই রোগে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৮ হাজার করোনা আক্রান্ত।

যদিও চীনে আক্রান্তের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে এক সাম্প্রতিক রিপোর্টে। ‘ফরেন পলিসি’ ও ‘হানড্রেড রিপোর্টারস’ নামে দুটি সংস্থার কাছে চলে এসেছে সেই তথ্য। আর সেখানেই রয়েছে এক ডেটাবেস। যে ডেটাবেসে চীনের ২৩০টি শহরের ৬ লাখ ৪০ হাজার মানুষের এন্ট্রি রয়েছে। তাদের প্রত্যেকের ল্যাটিটিউড, লংগিটিউড উল্লেখ করা আছে। দিন ক্ষণ ধরে তাদের ‘কনমার্ফড’ কেস উল্লেখ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হয়েছে এইসব এন্ট্রি। অর্থাৎ চীনে সাড়ে ৬ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে আশার কথাও আছে, এপ্রিলের শুরুর দিকে চারদিনে দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা। সেই দিকে নজর রাখলে দেখা যাবে ভারতে আক্রান্ত হওয়ার গতি বেশ কিছুটা কমেছে।

বলা হচ্ছে আগামী মঙ্গলবার অর্থাৎ ১৯ মে’র মধ্যে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে ভারতে। তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার দুদিনের মধ্যে এই পরিস্থিতি হবে দেশটির। গত সাত দিনে তামিলনাড়ু, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক আক্রান্ত দেখা গেছে। নতুন করে আক্রান্তের হার এই তিনটি রাজ্যে ৭৯ শতাংশ।

অন্যদিকে, দেশে ১৭ মে’র পর থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে। সূত্র: কলকাতা২৪, ওয়ার্ল্ডওমিটার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ