আন্তর্জাতিক

ব্রাজিলে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি আক্রান্ত

ব্রাজিলে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি আক্রান্ত
ব্রাজিলে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি আক্রান্ত

করোনাভাইরাস সংকটে এক মাসের মধ্যে দ্বিতীয় স্বাস্থ্যমন্ত্রীর বিদায় দেখলো ব্রাজিল। শুক্রবার নেলসন তাইশের আচমকা পদত্যাগের দিনে দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছে।

২৪ ঘণ্টায় ১৫ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ১৩ হাজার ৯৪৪ জন ছিল এই সংখ্যা। গতকাল তা বেড়ে গেলো হাজারের ব্যবধানে। শুক্রবার রেকর্ড ১৫ হাজার ৩০৫ জনের দেহে করোনা পাওয়া গেছে।

একই দিন ৮২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি ১৪ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৮১৭ জন। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ২২৩ জন।

দৈনিক আক্রান্তের নতুন রেকর্ডের দিন করোনা মোকাবিলায় বোলসোনারোর জিম ও বিউটি পার্লার খোলার সিদ্ধান্তের সমালোচনা করে পদত্যাগ করেছেন তাইশ। অবশ্য পদত্যাগের নির্দিষ্ট কারণ তিনি জানাননি। বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জেরে গত ১৬ এপ্রিল তার পূর্বসূরি লুইস হেনরিক মেনদেতা বরখাস্ত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ