আন্তর্জাতিক

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল!

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল!
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল!

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০,০০০ পেরিয়ে গেছে।কভিড-১৯-এ গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪,৯৮৭ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০,৯২৭। এখনও পর্যন্ত মারা গেছেন ২,৮৭২ জন।

রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৪,০০০-এর বেশি রোগী সুস্থ হয়েছে। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ।

মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু, গুজরাত-ভারতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে এই রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতে সেখানেও আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

ভারতে কভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৬০৬। একদিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪। মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৫৫৫।

তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪০০।

এদিকে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪৩৮। মৃত ১২৯।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই গুজরাত। সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪০ জন আক্রান্ত হয়েছেন। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ