আন্তর্জাতিক

ইসরায়েলে চীনা রাষ্টদূতের সন্দেজনক মৃত্যু

ইসরায়েলে চীনা রাষ্টদূতের সন্দেজনক মৃত্যু
ইসরায়েলে চীনা রাষ্টদূতের সন্দেজনক মৃত্যু

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর মরহেদ উদ্ধার করা হয়েছে। রবিবার তেল আবিবের উত্তরাঞ্চলে শহরতলির বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলী পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কী কারণে তার মৃত্যেু হয়েছে তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে ইসরাইলের টিভি চ্যানেল১২ নামহীন এক চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দু ওয়েইর প্রাকৃতিকভাবেই ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে ইসরাইলী পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

করোনাভাইরাস মহামারির মাঝে গত ফেব্রুয়ারিতে দু ওয়েইকে (৫৭) ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় চীন। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। চীনা এই রাষ্ট্রদূতের এক সন্তান এবং স্ত্রী রয়েছে; বর্তমানে তারা ইসরায়েলে নেই। চীনের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সবসময়ই ভালো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইসরায়েল সফরে এসে চীনের সমালোচনা করায় তার নিন্দা জানানোর দু’দিন পর চীনা এই রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হলো। ইসরায়েলে চীনা বিনিয়োগ এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের তথ্য লুকানো নিয়ে চীনের সমালোচনা করেছিলেন মাইক পম্পেও। দু’দিন আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর এই সমালোচনার নিন্দা জানিয়েছিলেন রাষ্ট্রদূত দু ওয়েই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ