আন্তর্জাতিক

স্থায়ীভাবে অনুদান বন্ধের আগে হু-কে ট্রাম্পের আল্টিমেটাম

স্থায়ীভাবে অনুদান বন্ধের আগে হু-কে ট্রাম্পের আল্টিমেটাম
স্থায়ীভাবে অনুদান বন্ধের আগে হু-কে ট্রাম্পের আল্টিমেটাম

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) ‘বড় ধরনের পরিবর্তনের’ মধ্য দিয়ে চীনের প্রভাব থেকে বেরিয়ে আসতে ৩০ দিনের আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে এ সংস্থায় অর্থ সহায়তা দেওয়া বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল পেজে এক চিঠিতে হু প্রধান টেড্রোস আধানোম গেব্রিয়াসুসকে এ আল্টিমেটাম জানান ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, টুইটারে পোস্ট করা ওই চিঠিতে ট্রাম্প করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার তীব্র নিন্দা করেন। গত বছরের শেষের দিকে চীনের উহানে করোনা ছড়ানোর ব্যাপারে অনেক বিশ্বাসযোগ্য প্রতিবেদন হু আমলে নেয়নি বলে একে ভর্ৎসনা করেন তিনি।

এছাড়া ওই চিঠিতে ক্রমাগত চীনের প্রশংসা করায় হু-কে গালমন্দ করে ট্রাম্প আরও বলেন, এ সংস্থার সামনে একটিই পথ খোলা আছে, আর সেটা হলো চীনের প্রভাব থেকে বেরিয়ে স্বাধীন হওয়া।

‘যদি হু বড় বড় দরকারি পরিবর্তনগুলো না আনে, তাহলে আমি স্থায়ীভাবে এ সংস্থায় মার্কিন অর্থ সহায়তা বন্ধ করে দেবো। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের থাকা- না থাকার ব্যাপারটিও পুনর্বিবেচনা করবো।’

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের হাতের পুতুল বলেও অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, হু আমাদের অনেক বাজে উপদেশ দিয়েছে, খুবই বাজে। এবং তারা ভুল ছিল। সবসময়ই এ সংস্থা চীনের পক্ষাবলম্বন করেছে।

সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত ৯০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সারা পৃথিবিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২০ হাজারেরও বেশি। করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যর্থতাকে এই বিশাল সংখ্যক মৃত্যুর জন্য দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ