আন্তর্জাতিক

বেলুচিস্তানে গুলি-বোমা, ৭ পাকিস্তানি সেনা নিহত

বেলুচিস্তানে গুলি-বোমা, ৭ পাকিস্তানি সেনা নিহত
বেলুচিস্তানে গুলি-বোমা, ৭ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পৃথক দুটি হামলায় দেশটির অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বেলুচিস্তানের বোলান এলাকায় রাতে সেনা সদস্যদের বহনকারী একটি টহল গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে ছয় সেনা নিহত হয়। এ ঘটনায় আরো চারজন সেনা সদস্য আহত হয়। এছাড়া আর অপর এক হামলায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় আরো এক সেনা নিহত হয়।

বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড বালুচ আর্মির মুখপাত্র মুরিদ বালুচ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, যে এই অঞ্চলে তেল ও গ্যাস উত্তোলনে নিযুক্ত সংস্থার ইঞ্জিনিয়ারদের সুরক্ষার জন্য নিয়োজিত পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে।

জেলা প্রশাসক বোলন মুরাদ কাসি গণমাধ্যমকে বলেছেন,'রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে ফ্রন্টিয়ার কর্পসের ছয় সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।'

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) থেকে জানানো হয় সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পির ঘাইব এলাকায় সেনা বহনকারী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নিয়মিত টহল ডিউটি শেষে এসব সেনারা ঘাঁটিতে ফিরছিলো বলে জানানো হয় ওই বিবৃতিতে। এই হামলায় ছয় সেনা নিহত হয়।

এদিকে সোমবার পৃথক আরেক ঘটনায় প্রদেশের মান্দ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। এ মাসের শুরুতে বেলুচিস্তানে আরেক হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় বেলুচিস্তান। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলে একটি প্রাদেশিক সরকার রয়েছে। তবে জম্মু-কাশ্মিরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনী কার্যত ভিনদেশি আগ্রাসী বাহিনীর মতো করে দমননীতি জারি রেখেছে। নীতিনির্ধারণী পর্যায়ে প্রাদেশিক সরকারের তেমন কোনও অবস্থান নেই। ভারত-শাসিত কাশ্মিরিদের মতো করেই সেখানে বেলুচ বংশোদ্ভূত আদি জনগোষ্ঠীর মানুষেরা দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবি জানিয়ে আসছে। বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবে দেখে আসছে পাকিস্তান। / এমআইএ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ