তালেবান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হওয়ার যুক্তরাষ্ট্র তাদের সেনা ফিরিয়ে নিচ্ছে। কিন্তু শান্তিচুক্তির পরও দেশটিতে সংঘাত বন্ধ হয়নি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দেশটির সন্ধ্যায় আফগানিস্তানের একটি মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাল বন্দুকধারীরা। পারওয়ান প্রদেশের চারিকর শহরের পারওয়ান নামের মসজিদে ইফতারের সময় এই হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত কম পক্ষে ১০। ইফতাররত সাধারণ নাগরিকদের ওপর অতর্কিতে এই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেনি কোন পক্ষই। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
দায় স্বীকার না করলে তালেবান এ ঘটনার জন্য সেনাবাহিনীকে দায়ী করেছে। সেনাবাহিনী আঙুল তুলেছে তালেবানের দিকে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী মসজিদে ঢুকে নিরীহ মানুষের ওপর গুলি চালিয়েছে। এর সঙ্গে তালেবানের কোনো সম্পর্ক নেই।
যে এলাকায় হামলা হয়েছে, সেটি তালেবান অধ্যুষিত। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে দেশটির পশ্চিমাঞ্চলে এক মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছিলেন। হাসকা মেনা জেলায় জওদারা এলাকার ওই মসজিদের ভেতর আগে থেকেই বোমা মজুদ করে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় মসজিদটির ছাদ সম্পূর্ণ উড়ে যায়। এক বছর আগের ওই হামলার দায়ও কেউ স্বীকার করেনি।