আন্তর্জাতিক

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬১১ জন শনাক্ত, মৃত ১৪০

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬১১ জন শনাক্ত, মৃত ১৪০
করোনা: ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬১১ জন শনাক্ত, মৃত ১৪০
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যার দিক দিয়ে নজির গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন, সব মিলিয়ে দেশটিতে সংক্রমিত ১ লাখ ৬ হাজার ৭৫০ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। একদিনেই আরও ১৪০ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪২ হাজার ২৯৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। অর্থাৎ করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার হার বুধবার সকালে বেড়ে ৩৯.৬২ শতাংশে এসে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণের বিচারে বরাবরই ভারতের সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের ওই রাজ্যে মঙ্গলবারই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন মানুষ, এর ফলে ওই রাজ্যে সংক্রামক ব্যাধির কবলে মোট ১২ হাজার ৪৪৮ জন মানুষ। মঙ্গলবার পর্যন্ত মহারাষ্ট্রের পরেই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে ছিল গুজরাট। কিন্তু একদিনের মধ্যে তাকে টপকে গেল তামিলনাড়ু। গুজরাটে এখন মোট করোনা আক্রান্ত ১২ হাজার ১৪০ জন। এদিকে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রচুর অভিবাসী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে এসে পৌঁছেছে। কিন্তু এই অভিবাসীদের সঙ্গে সঙ্গেই সে রাজ্যে সংক্রমণ বাড়ছে। ওই রাজ্যের রাজধানী লখনউ থেকে ১৯০ কিলোমিটার দূরে যে বাসটি অভিবাসী শ্রমিকদের নিয়ে ফিরেছে, তাতে করোনাভাইরাসে আক্রান্ত কমপক্ষে ৫০ জনের সন্ধান মিলেছে। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৯২৬ জন। তবে এবার আরও সংক্রমণ বাড়তে পারে যোগীর রাজ্যে, করা হচ্ছে সেই আশঙ্কাই। শুধু ভারতই নয়, প্রায় গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস কোভিড- ১৯। সারা দুনিয়ায় সব মিলিয়ে ৪৮ লাখ ৯৭ হাজার ৮৪২ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই ওই ভয়ঙ্কর রোগে মারা গেছে অন্তত ৩ লাখ ২৩ হাজার ২৮৭ জন করোনা রোগী। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিয়েল-টাইম মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ হাজার ৮৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। তারপর সেখান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বের নানা দেশে। এখনও পর্যন্ত এই ভাইরাস থেকে রেহাই পাওয়ার মতো কোনো প্রতিষেধকের সন্ধান মেলেনি। তবে সর্বস্তরে এ নিয়ে গবেষণা চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ