আন্তর্জাতিক

ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সোমবার শুরু

ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সোমবার শুরু
ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সোমবার শুরু

অভ্যন্তরীণ বিমান পরিষেবা সোমবার (২৫ মে) থেকে শুরু হতে চলেছে । তবে, বুধবার (২০ মে) “ক্যালিব্রেটেড পদ্ধতিতে” এই পরিষেবা শুরু হবে বলেই সরকার জানিয়েছে। মার্চ মাসের শেষের দিকে সরকার করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলে বিমান পরিষেবাও বন্ধ করা হয়। দেশিয় বেসামরিক বিমান চলাচল কার্যক্রম ২৫ মে থেকে পুনরায় শুরু হবে। এনডিটিভি’র খবরে তা বলা হয়েছে।

সমস্ত বিমানবন্দর ও বিমানসংস্থাকে ২৫ মে থেকে পরিষেবা শুরুর জন্য প্রস্তুত থাকতে অবহিত করা হচ্ছে,” নাগরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী টুইট করেছেন।

সরকার ও বিমান সংস্থাগুলি পুনরায় বিমান পরিষেবা শুরু করার সময় ‘নিউ নরমাল’ সম্পর্কে আলোচনা করেছে। একটি বিমানে কম সংখ্যক যাত্রী উঠবেন। মাঝের আসনটি শারীরিক দূরত্বের জন্য খালি রাখা হবে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বিধিনিষেধ শিথিল করার কথা জানিয়েই লকড়াউনের মেয়াদ চতুর্থ দফায় বাড়ান, তখন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছিল যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা ৩১ মে পর্যন্ত স্থগিত থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ