আন্তর্জাতিক

ইসরায়েলের পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরবের

ইসরায়েলের পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরবের
ইসরায়েলের পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরবের

ফিলিস্তিনের পশ্চিম তীরবর্তী অংশ ইসরায়েলের অংশ হিসেবে দখল করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২১ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আন্তর্জাতিক সিদ্ধান্ত লঙ্ঘিত হয় এমন একতরফা সিদ্ধান্ত নিন্দাজনক। এ ধরণের প্রক্রিয়া এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে বাধা প্রদান করে।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সৌদি আরব থেকে ফিলিস্তিনি ও তাদের সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারে বিষয়েও সমর্থন থাকবে।

এদিকে ইসরায়েলের নতুন জোট সরকার ইহুদি জনবসতি এবং পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করেছে।

এমন আশাবাদের জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমস্ত চুক্তি বাতিল করে দিচ্ছেন এবং উক্ত দেশকে তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন।

সৌদি আরব ও পাশ্চাত্য দেশগুলোতে ইসরায়েলের এমন দখলদারিত্বমূলক বিষয় দারুণ উদ্বেগের জন্ম দিয়েছে। ইসরায়েলের সিদ্ধান্ত পরবর্তীতে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ