আন্তর্জাতিক

পাকিস্তানে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০৭

পাকিস্তানে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০৭
পাকিস্তানে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ১০৭

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি প্লেন করাচি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। প্লেনে থাকা ১০৭ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে করাচির মেয়র ওয়াসিম আখতার।

শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

প্লেনটি ৯৯ যাত্রী ও আট কর্মী নিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে প্লেনটি করাচির এক আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পর সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছায়। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এয়ারবাস এ-৩২০ জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় দুর্ঘটনার আগে দু'বার তিনবার নামার চেষ্টা করেছিল।

পাকিস্তান এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, করাচি বিমানবন্দরের কাছে প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে কতোজন যাত্রী ছিলো তা নিশ্চিত করার চেষ্টা করছি তবে প্রাথমিকভাবে ৯৯ যাত্রী ও আট কর্মী থাকার কথা জানা গেছে।

করোনাভাইরাস লকডাউনের পর বাণিজ্যিক ফ্লাইট চালুর অনুমতি দেওয়ার কয়েক দিনের মধ্যে করাচিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ