আন্তর্জাতিক

সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ

সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ
সৌদিসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈদ

আজ রোববার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও আজ রোববার ঈদ উদযাপন করছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সৌদি আরবে গত শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ঈদের ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করে। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর আজ রোববার ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও আজ রোববার ঈদ উদযাপিত হচ্ছে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ