আন্তর্জাতিক

করোনায় প্রাণহানি তিন লাখ ৪৩ হাজার, আক্রান্ত ৫৪ লাখ

করোনায় প্রাণহানি তিন লাখ ৪৩ হাজার, আক্রান্ত ৫৪ লাখ
করোনায় প্রাণহানি তিন লাখ ৪৩ হাজার, আক্রান্ত ৫৪ লাখ

কোনভাবেই বাগে আনা যাচ্ছে না অদৃশ্য করোনা ভাইরাসকে। যার প্রকোপে এখনও প্রতিদিনই ঘটছে রেকর্ড আক্রান্ত, স্বজন হারাচ্ছেন হাজার হাজার মানুষ। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে আঘাত হেনেছে ভাইরাসটি।

ইতিমধ্যে করোনার শিকার হয়েছেন বিশ্বের প্রায় ৫৪ লাখ মানুষ। এর মধ্যে পৃথিবী ছাড়তে হয়েছে ৩ লাখ ৪৩ হাজারের বেশি জনকে। যার নতুন হটস্পট হতে চলেছে দক্ষিণ আমেরিকার দেশগুলো।

অন্যদিকে, প্রতিদিনের আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার অনেকটা কম। তারপরও প্রতিনিয়তই স্রষ্টার অপার কৃপায় বেঁচে ফিরছেন হাজার হাজার মানুষ। যার সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ৪৭ হাজার ২৫০ জনে।

আজ রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৩ লাখ ৯৭ হাজার ৯৫০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ হাজার ৮৫৪ জন। নতুন করে প্রাণ গেছে ৪ হাজার ১৮৩ জনের। এ নিয়ে করোনাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৪৩ হাজার ৬০৮ জন মানুষ।

করোনা মরণ আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যা এখনও অব্যাহত রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনাক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। প্রাণ গেছে আরও ১ হাজার ৩৬ জনের। ফলে, প্রাণহানি বেড়ে ৯৮ হাজার ৬৮৩ জনে ঠেকেছে।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে সাড়ে তিন লাখ ছুঁই ছুই। যেখানে প্রাণহানি ২২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রান্ত সাড়ে ১৬ হাজার, মৃত্যু হয়েছে ৯৬৫ জনের।

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় করোনার শিকার ৩ লাখ প্রায় ৩৬ হাজার মানুষ। সে তুলনায় অবশ্য প্রাণহানি অনেকটা কম পুতিনের দেশে। এখন পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৮৮ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ২ লাখ সাড়ে ৮২ হাজার ৩৭০ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২৮ হাজার ৬৭৮ জনের।

যুক্তরাজ্যে সংক্রমণ ২ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে সেখানে ৩৬ হাজার ৬৭৫ জনের। যা করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া ও আংশিক লকডাউনে থাকা ইতালিতে ৩২ হাজার ৭৩৫ জনের প্রাণহানি ঘটেছে। যেখানে আক্রান্ত ২ লাখ সাড়ে ২৯ হাজারের বেশি।

দু’দিন আগে হঠাৎ করেই আক্রান্ত বাড়ে ফ্রান্সে। তবে, গত ৪৮ ঘণ্টায় কিছুটা থেমেছে প্রকোপ। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১ লাখ প্রায় সাড়ে ৮২ হাজার মানুষের দেহে। যেখানে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৩২ জনের।

এদিকে আক্রান্ত দেড় লাখ পেরোনো তুরস্কে সংক্রমণের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৩০৮ জনের।

আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতে। দেশটির সংক্রমিতের ১ লাখ ৩১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৩ হাজার ৮৬৮ জনের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যানুযায়ী গতকাল শনিবার পর্যন্ত করোনার শিকার ৩২ হাজার ৭৮ জন। আক্রান্তদের মধ্যে ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেঁচে ফিরেছেন ৬ হাজার ৪৮৬ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ