আন্তর্জাতিক

উহানের ল্যাবেই ছিল তিনটি জীবন্ত করোনাভাইরাস

উহানের ল্যাবেই ছিল তিনটি জীবন্ত করোনাভাইরাস
উহানের ল্যাবেই ছিল তিনটি জীবন্ত করোনাভাইরাস

চীনের উহান শহরের ভাইরোলজি ইনস্টিটিউটে তিনটি জীবন্ত করোনাভাইরাস ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিজিটিএনকে নিজেই এসব তথ্য জানিয়েছেন, ওই ল্যাবের পরিচালক ওয়াং ইয়ানই।

সারাবিশ্বে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে এই ভাইরাস। বিশ্বের শক্তিধর দেশগুলোও করোনার সঙ্গে পেরে উঠছে না। প্রথম থেকেই এই ভাইরাসের পেছনে চীনের হাত রয়েছে বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে এই ভাইরাসের কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য বার বার চীনকেই দোষারোপ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, উহান নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ওই ল্যাবে করোনাভাইরাসের উপস্থিতি নিয়ে কথা বললেন এর পরিচালক। ওয়াং ইয়ানই বলেন, ওই গবেষণাগারে বাদুড় থেকে কিছু করোনাভাইরাস আইসোলেট করে রাখা হয়েছিল।

তার দাবি, বাদুড়ের দেহ থেকে পাওয়া ওই তিনটি জীবন্ত করোনাভাইরাসের সঙ্গে কোভিড-১৯’র কোনও সম্পর্ক নেই। ওয়াং ইয়ানই বলেন, তাদের ল্যাবে যে কয়টি করোনাভাইরাস নিয়ে গবেষণা হয়েছে সেগুলোর কোনটির সঙ্গেই কোভিড-১৯’র মিল খুঁজে পাওয়া যায়নি।

ওয়াং ইয়ানই আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যরা চীনের ঘাড়ে দোষ চাপাচ্ছে যে, এই ভাইরাস উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন।

গত ১৩ মে তার এই সাক্ষাৎকার ধারণ করে সিজিটিএন। এটি স্থানীয় সময় শনিবার রাতে প্রচার করা হয়।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের গবেষণাগারে যে তিনটি করোনাভাইরাস রয়েছে সেগুলোর সঙ্গে সার্স-কোভ-২ এর সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে ৭৯ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর তারা একটি অজানা ভাইরাসের নমুনা হাতে পান। এরপর চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এর তথ্য উপস্থাপন করেন।

ওয়াং লির মতে, ওই নমুনা পাওয়ার আগ পর্যন্ত অন্যদের মতো তারাও এই ভাইরাসের অস্তিত্বের কথা জানতেন না। তাহলে ল্যাব থেকে এই ভাইরাস ছড়াবে কীভাবে যখন এটি ল্যাবে ছিলই না?

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ