আন্তর্জাতিক

লকডাউন শিথিল করছে সৌদি আরব

লকডাউন শিথিল করছে সৌদি আরব
লকডাউন শিথিল করছে সৌদি আরব

চলমান করোনা সংকটে জারি করা লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। শহরগুলিতে এবং দেশের অঞ্চলগুলিতে পুনরায় চলাচলের অনুমতি দিচ্ছে সরকার। মঙ্গলবার (২৬ মে) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ এই তথ্য প্রকাশ করেছে।

নতুন এই শিথিলতার আওতায় চলমান লকডাউনে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে। অর্থাৎ এই সময়টুকু মানুষ কারফিউর আওতামুক্ত থাকবেন। তবে মক্কা নগরীতে ২৪ ঘণ্টা লকডাউন চলমান থাকবে বলে জানা গেছে।

এর আগে ২১ জুন দেশটিতে সীমিত আকারে প্রথম দফায় কারফিউ তুলে দেওয়া হয়েছিলো। যেখানে মক্কার মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়।

এদিকে লকডাউন শিথিল করার সাথে সাথে কিছু নিয়ম বেঁধে দিয়েছে সৌদি সরকার। এগুলোর মধ্যে আছে সামাজিক দূরত্ব মেনে চলা, একসাথে ৫০ জন লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে, স্বাস্থ্য-নীতি পালন করা।

এছাড়া খুব শিগগীর অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৫ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ৬৬৬ জন মানুষ। আর প্রাণহানি হয়েছে ৩৯৯ জনের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ