আন্তর্জাতিক

করোনা ভাইরাস: আক্রান্ত প্রায় ৫৫ লাখ, যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছুঁই ছুঁই

করোনা ভাইরাস: আক্রান্ত প্রায় ৫৫ লাখ, যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছুঁই ছুঁই
করোনা ভাইরাস: আক্রান্ত প্রায় ৫৫ লাখ, যুক্তরাষ্ট্রে মৃত্যু লাখ ছুঁই ছুঁই

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর হার খানিকটা কমে আসলেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ, ৯৫ হাজার ৬১ জন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন লাখ ছুঁই ছুঁই।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর ভরকেন্দ্র হয়ে উঠেছে রাশিয়া, ব্রাজিল ও যুক্তরাজ্য।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬২ হাজার ৭৬৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৯৮ হাজার ২২৩ জন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৯৯৬ জনের, আক্রান্ত হয়েছে ২ লাখ ৬২ হাজার ৫৪৭ জন। তৃতীয় অবস্থানে থাকা ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৩২ হাজার ৮৭৭ জন। আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ১৫৮।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৪৭৩ জন। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জন। মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬৩৩ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৪৮০ জন। আর মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৮৩৭ জন।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৫ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ১৭২ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৪ জন। এতে মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৪৫১ জন। আর এর উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৯২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।

দক্ষিণ এশিয়ায় ভারতের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাকিস্তানে। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৫৭ হাজার ৭০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৯৭ জন। দক্ষিণ এশিয়ায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ৫৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫০১ জন।

আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২৩ হাজার ৬১৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৮১ জন। ওশেনিয়া অঞ্চলের দেশগুরোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত করোনা পজেটিভ ৭ হাজার ১২৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০২ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ