আন্তর্জাতিক

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি

সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি
সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার আইন-শৃঙ্খলাবাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দেন। যদিও শি জিনপিং সেই সময় কোন দেশের নাম উল্লেখ করেনি।

ভারতের লাদাখ সীমান্তে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা । পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। আবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে বিরোধ রয়েছে চীনের। পাশপাশি করোনা মহামারি শুরুর পর থেকেই বাক যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এমন পরিস্থিতির মধ্যেই শি জিনপিং সেনাদের এই নির্দেশনা দিলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীকে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি যুদ্ধের জন্য আরো দক্ষতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ