আন্তর্জাতিক

করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল, আক্রান্ত ৫৬ লাখ

করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল, আক্রান্ত ৫৬ লাখ
করোনায় মৃত্যু সাড়ে ৩ লাখ ছাড়াল, আক্রান্ত ৫৬ লাখ

কোভিড-১৯ মহামারীতে বিশ্ব আজ থমকে দাঁড়িয়েছে।রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ।আক্রান্তের মিছিলও দীর্ঘ হচ্ছে।এরইমধ্যে করোনাভাইরাসে মৃত্যু সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।সংক্রমণ দেখা দেয়ার সাড়ে ৫ মাসেরও কম সময়ে এই মৃত্যু হল।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, কোভিড-১৯ রোগে ৩ লাখ ৫০ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে।

আর করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বেলা ১০ টা ৫০ মিনিট পর্য ন্ত করোনাভাইরাসে ৩ লাখ ৫২ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।আর প্রাণঘাতি এই মহামারীতে আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৫ হাজার ৯৩৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু এক লাখ ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ১৬ লাখ ৮০ হাজার ৬৮০ জন।

এরপরই ক্ষতিগ্রস্ত ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে ৩ লাখ ৯১ হাজার ২২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি ২৪ হাজার ৫১২ জন মারা গেছেন।

হপকিন্সের তালিকায় তৃতীয় স্থানে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের।

ব্রাজিল-রাশিয়ার তুলনায় যুক্তরাজ্যে আক্রান্ত কম (২৬৬,৫৯৯) হলেও ভাইরাসে সেখানে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৩০ জনের।

দশদিনের শোক ঘোষণা করা স্পেনে এখন পর্যন্ত ২৭ হাজার ১১৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ২ লাখ ৩৬ হাজার ২৫৯ জন।

তালিকায় শীর্ষ দশে উঠে আসা ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৩৪৪ জন।

মঙ্গলবার সরকারের দেয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ৫২২, আক্রান্ত ৩৬ হাজার ৭৫১।

গত বছরের ১৭ ডিসেম্বর চীনের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ