আন্তর্জাতিক

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৩৭

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৩৭
করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল, মৃত্যু ৪৩৩৭

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত রোববার দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৯০ হাজার ৯২৭ জন। অর্থাৎ গত ১০ দিনে সেখানে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত টানা চারদিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে দেশটি।

বুধবার সকালে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭০ জন করোনা পজিটিভ ব্যক্তি মারা গেছেন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ১৪৭ জন। অর্থাৎ এদিন দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৯৩৬ জন। এই নিয়ে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪২৬ জন। এই মুহূর্তে দেশটিতে করোনায় সুস্থতার হার ৪২ দশমিক ৪৫ শতাংশ।

ভারতে করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ মহারাষ্ট্রে হয়েছে। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮, মৃত্যু ১২৭ জনের। গুজরাটে আক্রান্ত ১৪ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন, মারা গেছেন ২৮৮ জন। / হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ