আন্তর্জাতিক

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে ২৬ অভিবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রতিশোধ নিতে আন্তর্জাতিক পাচারকারী এক পরিবার অভিবাসীদের ওপর হামলা চালায়। লিবিয়ার সরকারের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ত্রিপোলীর মিজদা শহরে চালানো ওই হামলার ঘটনায় ২৬ বাংলাদেশি ছাড়াও আরো চারজন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। হামলায় আহত হওয়া ১১ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডের (জিএনএ) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়াবহ ঘটনাটি আমরা মাত্র শুনেছি। বিস্তারিত কিছু এখনও জানতে পারিনি। তবে হামলায় বেঁচে যাওয়াদের সহায়তা করার অনুরোধ করেছেন আন্তর্জাতিক অভিবাসনের লিবিয়র মুখপাত্র সাফা মেশেলি।

তেলভিত্তিক অর্থনীতির কারণে দীর্ঘদিন ধরেই লিবিয়া অভিবাসীদের প্রধান লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। ভূমধ্যসাগর পেরিয়ে যারা ইউরোপে পৌঁছাতে চায় তারাই প্রথমে লিবিয়ায় অভিবাসী হন। খবর রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ