আন্তর্জাতিক

নিজের গড়া দল থেকে মাহাথির মোহাম্মদকে বহিষ্কার

নিজের গড়া দল থেকে মাহাথির মোহাম্মদকে বহিষ্কার
নিজের গড়া দল থেকে মাহাথির মোহাম্মদকে বহিষ্কার

নিজের গড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে।

ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার (বারসাতু) সহ-প্রতিষ্ঠাতা মাহাথির; বৃহস্পতিবার এ দলের এক বিবৃতিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ১৮ মে দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন না দিয়ে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে বসেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী, এ ঘটনার পরিরেক্ষিতে তাকে বহিষ্কার করা হলো।

ইউনাইটেড ইনডিজেনাস পার্টি অব মালয়েশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহাথির মোহাম্মদকে দল থেকে বহিষ্কার করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বারসাতু দলের বিবৃতি। মাহাথিরের সঙ্গে তার ছেলে মুখরিজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ৯৫ বছর বয়সী মাহাথির।এরপর তিনি আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরে মাহাথির মোহাম্মদের তোয়াক্কা না করে দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ