আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়া নিয়ে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

সোশ্যাল মিডিয়া নিয়ে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প
সোশ্যাল মিডিয়া নিয়ে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানিগুলোকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করতেই এমন আদেশে সই করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) ফেসবুক, টুইটার ও গুগলের মতো প্রযুক্তি সংস্থাগুলিকে লক্ষ্য করে নির্বাহী আদেশে সই করার আগে ট্রাম্প বলেন, আমরা এগুলো নিয়ে বিরক্ত হয়েছি।

এর আগে নিজের অ্যাজেন্ডাকে সমর্থন করে না এমন সামাজিক যোগাযোগ মিডিয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইটের ফ্যাক্ট চেক লিঙ্ক দেওয়া শুরু করে টুইটার। মার্কিন প্রেসিডেন্ট যে টুইট করেছেন, তা কতটুকু সত্য সেটি যাচাই করার জন্য তার টুইটের নিচে ‘প্রকৃত খবর যাচাই করুন’ এমন ফ্যাক্ট চেকিং ট্যাগ ব্যবহার করে টুইটার। আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ব্যাপক ক্ষেপে যান মার্কিন প্রেসিডেন্ট।

ক্ষেপে গিয়ে ডোনাল্ড ট্রাম্প গত বুধবার সোশ্যাল মিডিয়াকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ, এমনকি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে একটি টুইট করেন।

তিনি বলেন, রিপাবলিকানরা মনে করেন— সোশ্যাল মিডিয়া রক্ষণশীলদের কণ্ঠ একেবারে স্তব্ধ করে দেয়। যেকোনো কিছু ঘটার আগেই আমরা তাদের (সোশ্যাল মিডিয়া) নিয়ন্ত্রণ করব বা বন্ধ করে দেব।

তবে সোশ্যাল মিডিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ব্যাপারে ফেসবুক, টুইটার ও গুগল কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ