আন্তর্জাতিক

ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করল মন্টেনিগ্রো

ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করল মন্টেনিগ্রো
ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করল মন্টেনিগ্রো

নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করেছে ইউরোপের দেশ মন্টেনিগ্রো। গত ২৫ দিনে নতুন কোনো আক্রান্ত রোগী না পাওয়ায় এমন ঘোষণা দিয়েছে দেশটি। ইতোমধ্যে বিশ্বজুড়ে ৬০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কভিড-১৯ নামের ভাইরাসটি। এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ৬৭ হাজার মানুষের। সারা বিশ্ব যখন করোনার প্রাদুর্ভাবে নাজেহাল তখন অসম্ভবকেই যেন সম্ভব করে দেখাল আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের ছোট্ট এই দেশটি। খবর রয়টার্স।

৭৫ দিন আগে দেশটিতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মন্টেনিগ্রোতে মোট ৩২৪ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ৯ জন মারা যান, বাকি ৩১৫ জনই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন।

বিশ্বজুড়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার শুরুতেই নিজেদের দেশকে সুরক্ষিত করতে সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় মন্টেনিগ্রো। এমনকি পর্যটকদের প্রবেশেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করে তারা।

৩০ মার্চ থেকে আরো কড়া হয় দেশটির প্রশাসন। সেলফ আইসোলেশনের ওপরও গুরুত্বারোপ করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্দেশনা না মানলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানা আদায় করা শুরু হয়।

এসব উদ্যোগে শেষ পর্যন্ত সফল হয় মন্টেনিগ্রো। দেশটির প্রধানমন্ত্রী মার্কোভিচ এক সংবাদ সম্মেলনে তার দেশ সম্পূর্ণ করোনামুক্ত বলে ঘোষণা দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ