আন্তর্জাতিক

ভারতে করোনায় মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই

ভারতে করোনায় মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই
ভারতে করোনায় মৃত্যু ৫ হাজার ছুঁই ছুঁই

ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছুঁই ছুঁই। মহামারি ভাইরাসটিতে শুক্রবার একদিনে মৃত্যু হয়েছে এতোদিনের মধ্যে সবচেয়ে বেশি মানুষের। এদিন ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৬৫ জন প্রাণ হারিয়েছেন। করোনায় সর্বোচ্চ আক্রান্তেরও রেকর্ড ঘটেছে এদিন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন প্রায় ৮ হাজার জন। তবে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে একইদিনে সুস্থ হয়েছেন ১১ হাজারেরও বেশি। যা সুস্থ হওয়ার দিক দিয়েও এখন পর্যন্ত রেকর্ড। সব মিলিয়ে প্রতিদিনই করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যা আগের দিনের হিসাবকে ছাড়িয়ে যাচ্ছে। এদিকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট- এই চার রাজ্যে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার সকালের ব্রিফিংয়ে জানানো তথ্য অনুসারে, শুক্রবার ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলেন ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। যা এক দিনে মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হল ৪ হাজার ৯৭১ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮ জনের। ৯৮০ জন মারা গেছেন গুজরাটে, দিল্লিতে ৩৯৮ জন, মধ্যপ্রদেশে মৃত ৩৩০ এবং পশ্চিমবঙ্গে ৩০২ জনের মৃত্যু হয়েছে।

ভারতের কেরালা রাজ্যে প্রথম শুরু হয় করোনা সংক্রমণ। তার পরই আক্রান্তের দিক থেকে শীর্ষে চলে আসে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র রাজ্যে ২ হাজার ৬৮২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ৬২ হাজার ২২৮ জন।

আক্রান্তের হিসাবে রাজ্যগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৪৬ জন। এরপরেই রাজধানী দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। গুজরাটে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৯৩৪ জন।

পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ মুহূর্তে রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এখন পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৩০২ জনের।

করোনাভাইরাসে ভারতে যেমন মানুষ আক্রান্ত হচ্ছেন, তেমন সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন।

ভারত করোনায় আক্রান্তের দিক থেকে চীন ও ইরানকে টপকে গেছে আগেই। শুক্রবার তুরস্ককে পিছনে ফেলে বিশ্বে ৯ নম্বরে চলে এসেছে ভারত। করোনায় আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানির পরই রয়েছে ভারত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ