আন্তর্জাতিক

জি-৭ সম্মেলন স্থগিত

জি-৭ সম্মেলন স্থগিত
জি-৭ সম্মেলন স্থগিত

শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর এবারের সম্মেলন স্থগিত করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির চলমান সংকটের কারণে এই সম্মেলন পিছিয়ে দেয়া হচ্ছে। তবে এই জোটকে আরও বিস্তৃত করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সম্মেলনে আমন্ত্রণ জানাতে চান অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভারতকেও।

শনিবার ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তার মতে, জি-৭ ভুক্ত দেশগুলোর বর্তমান ফরম্যাট ‘খুবই সেকেলে’।

তিনি আরও বলেন, “আমি এটা স্থগিত করব। বিশ্বে যা হচ্ছে তা জি-৭ যথাযথভাবে উপস্থাপন করতে পারে বলে আমার মনে হয় না।”

তবে কবে নাগাদ সম্মেলনটি হতে পারে, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানি ট্রাম্প। তবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে বা পড়ে হতে পারে। এমনকি নভেম্বরের যুক্তরাষ্ট্রের আসছে প্রেসিডেন্ট নির্বাচনের পরেও হতে পারে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের।

জি-৭ জোটের বর্তমান সদস্য দেশ- যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন জোট। ট্রাম্পের জানান, আগামী সম্মেলনটির আকার ‘জি-১০ বা জি-১১’ হতে পারে। সে ক্ষেত্রে এই জোটে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

জি-৭ গ্রুপের এবারের সম্মেলনটি জুনের শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়ার কথা ছিল। করোনা মহামারির কারণে এবারের জি-৭ এর আসন্ন সম্মেলনে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এ বিষয়ে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন তিনি। বাকি সদস্যভুক্ত দেশগুলোর অবস্থান পরিষ্কার নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ