আন্তর্জাতিক

ফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা ইসরায়েলি পুলিশের

ফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা ইসরায়েলি পুলিশের
ফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা ইসরায়েলি পুলিশের

জেরুজালেমে এক ফিলিস্তিনি প্রতিবন্ধীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের পুলিশ। শনিবার আয়াদ আল-হালাক নামের ওই ব্যক্তিকে তার প্রতিবন্ধী স্কুলের কাছে গুলি করে হত্যা করা হয়। ৩২ বছরের আয়াদ অটিজমে আক্রান্ত ছিলেন। খবর সিএনএনের

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের দাবি, টহলের সময় ওই যুবকের হাতে পুলিশ পিস্তলের মতো সন্দেহজনক একটি বস্তু দেখতে পায়। তাকে থামতে বলার পর সে দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাকে ধাওয়া করে। এ সময় তার দিকে গুলি ছোঁড়া হয়।’

এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মারা যায় আয়াদ। তবে গুলি করার পর তার শরীরে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে স্বীকার করেন ওই পুলিশ কর্মকর্তা।

আয়াদের পরিবার জানিয়েছে, তাদের ছেলে নিরস্ত্র ছিল। সে কারো ক্ষতি করতে অক্ষম। সে প্রতিবন্ধী স্কুলে যাচ্ছিল। আয়াদের বয়স ৩২ বছর হলেও সে একটি ছয় বছরের শিশুর মতো ছিল।

এর আগে শুক্রবার ফাদি আদনান নামের আরেক ফিলিস্তিনিকে গুলি করে মারে ইসরায়েলি সেনারা। তিনি ওয়েস্ট ব্যাংক দিয়ে গাড়িয়ে চালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলের দাবি, ওই চালক তাদের চেকপোস্টে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। কাদিরের পরিবার জানায়, তিনি স্ত্রী এবং সন্তানকে আনতে যাচ্ছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনিকে বুলডোজার দিয়ে পিষে মারে ইসরায়েলি সেনারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ