হোয়াইট হাউসের বাইরে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা বিক্ষোভ করার সময় প্রাণ বাঁচাতে বাঙ্কারে লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে দেশটির ২৫টি শহরে কারফিউ জারি করা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ মে) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিক্ষোভ করার সময় নিরাপত্তার কথা ভেবে ট্রাম্পকে মাটির নিচের বাঙ্কারে সরিয়ে নেওয়া হয় বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা সিএনএনকে এ কথা জানিয়েছে। এ সময় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাদের ছেলে ব্যারনকেও বাঙ্কারে নেয়া হয়। তবে বাঙ্কারে তাদের বেশিক্ষণ রাখা হয়নি।