আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫
বুরকিনা ফাসোতে পৃথক সন্ত্রাসী হামলায় নিহত ৩৫

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর গবাদিপশুর বাজার ও একটি গাড়ি বহরে পৃথক সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) দেশটির সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার দুপুরে বুরকিনা ফাসোর কমপিয়েনগার পশ্চিম দিকের একটি গ্রামের গবাদিপশুর বাজারে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২৫ জন মারা যান এবং অনেকে আহত হন। ঠিক একই সময় ফৌবের উত্তরের একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন বেসামরিক ও পাঁচজন সামরিক পুলিশ নিহত হয়েছেন। মানবিক সহায়তা সরবরাহ করার পর ফৌবে থেকে ফিরে আসা একটি গাড়ি বহরে হামলা চালানো হয়। এখানে আহত হন ২০ জন।

তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে শুক্রবার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি শহরে ব্যবসায়ীদের গাড়ি বহরে সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হন।

শনিবারের সহিংসতা বুরকিনা ফাসোর বিভিন্ন এলাকায় গভীর অস্থিতিশীলতারই পরিচয় দেয়। দেশটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা এবং আইএসের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে।

দেশটিতে বিগত পাঁচ বছরে সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে অন্তত ৯০০ জনের। আর সাড়ে আট লাখেরও বেশি মানুষ বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ