আন্তর্জাতিক

ভারতে বসে গুপ্তচরবৃত্তি, বহিষ্কার ২ পাকিস্তানি কূটনীতিবিদ

ভারতে বসে গুপ্তচরবৃত্তি, বহিষ্কার ২ পাকিস্তানি কূটনীতিবিদ
ভারতে বসে গুপ্তচরবৃত্তি, বহিষ্কার ২ পাকিস্তানি কূটনীতিবিদ

গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই পাকিস্তানি কূটনীতিবিদকে বহিষ্কার করেছে ভারত। পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী হিসেবে দিল্লিতে বসে গোপন তথ্য সংগ্রহের কাজ করছিল বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভি।

বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক মিশনের সদস্য হলেও পাকিস্তানি দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত, তা তাদের পদমর্যাদার সঙ্গে বেমানান। তাই তাদের ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তেও বলা হয়েছে।

জানা গেছে, গুপ্তচরবৃত্তির সময় আবিদ হুসাইন এবং তাহির খান নামে দুই পাকিস্তানি নাগরিককে রোববার নাতেনাতে ধরে ফেলে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে জানা যায়, ধৃতরা পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী। তারা এদেশে আইএসআইয়ের হয়ে কাজ করত। এখানে ওখানে যেতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য জাল পরিচয় পত্রও বানিয়েছিল।

এই ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ