আন্তর্জাতিক

বিধ্বস্ত লাতিন আমেরিকা, ব্রাজিলেই প্রাণহানি ২৯ হাজার

বিধ্বস্ত লাতিন আমেরিকা, ব্রাজিলেই প্রাণহানি ২৯ হাজার
বিধ্বস্ত লাতিন আমেরিকা, ব্রাজিলেই প্রাণহানি ২৯ হাজার

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস এবার জেঁকে বসেছে লাতিন আমেরিকায়। এশিয়ার চীন-ইউরোপ, মধ্যপ্রাচ্য-আমেরিকা এবার সেখান থেকে করোনা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে লাতিন আমেরিকায়।

একদিন আগেই এ অঞ্চলে ৫০ হাজার ছাড়িয়ে যায় প্রাণহানি। অবস্থা আরও গুরুতর হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানীরা। যাতে সবচেয়ে ভুগছে ব্রাজিল।

আতিন আমেরিকার সর্ববৃহৎ দেশটি ইতিমধ্যে প্রাণহানিতে ইউরোপের স্পেন, ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে। ফলে, চরম বিপর্যয়ের মুখে বিশ্বের পঞ্চম বৃহৎ এ দেশ।

তবে করোনা শুধু যে ব্রাজিলকে কাঁপাচ্ছে তা নয়, ভাইরাসটি দাপট দেখাচ্ছে সহগোত্রীয় পেরু, চিলি, এল সালভেদর, গুয়েতেমালা ও নিকারগুয়া, আর্জেন্টিনা, পানামার মতো দেশগুলাতে। যেখানে হু হু করে বাড়ছে সংক্রমণ, স্বজন হারা হচ্ছে হাজার হাজার মানুষ।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪০৯ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১৪ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৪৮০ জনের। এ নিয়ে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৪ জনে ঠেকেছে। যদিও এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ সাড়ে ৬ হাজারের বেশি মানুষ।

সর্বোচ্চ মৃত্যুতে ব্রাজিল এখন চতুর্থ রাষ্ট্র। উপরে আছে ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এদিকে আক্রান্ত ও প্রাণহানির এমন হারে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

সংস্থাটির বলছে, ‘চলমান অবস্থা অব্যাহত থাকলে আগামী আগস্টের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই, এ অঞ্চলের অন্যান্য দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।’

লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি সাড়ে ৪ হাজারের বেশি। চিলিতে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে।

মেক্সিতো সাড়ে ৯০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, প্রাণহানি ১০ হাজার ছুঁই ছুঁই। ইকুয়েডরে ৩৯ হাজার ছাড়িয়েছে সংক্রমণ, মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৫৮ জনের।

এদিকে, রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় চাপে রয়েছে ব্রাজিলের প্রশাসন। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ